কবিতা-অদৃষ্টের হাসি


-যজ্ঞেশ্বর দেবনাথ 


সীমানা জোড়া 
   পাঁচিল তোমার
 বাড়ি জোড়া ঘর ।
 শাশুড়ি মা আপন     
   হয়েছে 
  নিজের মা যে   
     পর।।
 মা গিয়েছে বাড়ি     
   ছেড়ে
    বউয়ের জ্বালায়  
    পড়ে।
 কুকুর বেড়াল      
   দারোয়ান রেখেছো,
   মা যে ভিক্ষা করে।। 
  দেশে দশে সম্মান 
     করে 
টাকা তোমার বেশি।  
   সেবা যত্ন দিতে তোমায় 
রেখেছো দাস দাসী ।।
  মাটি যেন যায় না       
     দেখা, 
সারা বাড়ি পাকা। 
     বাথরুমেতে টাইলস   
     দিয়েছো 
মুখ যেন যায়     
    দেখা।।
মা--টি তোমার গেল   
     মরে 
রোদ বৃষ্টি আর 
     ঝড়ে।
 লোক দেখানো শ্রাদ্ধ     
   করলে অনেক     
    ঘটা করে।।
  ক'দিন পরে বাথরুমেতে 
আছাড় 
  খেয়ে পড়ে। 
কোমর ভেঙ্গে রইলে 
   তুমি হাসপাতালের   
       ঘরে।।
হাসপাতালের খরচা 
      দিতে
 টাকা গেল উড়ে।
 টাকার জন্য 
    হাসপাতাল আজ  
  দিল তোমায় ছেড়ে।।।
দারোয়ানটি গেল   
   চলে 
কুকুর গেল মরে। 
    নরক কুন্ড সোনার পালঙ্ক 
বউয়ে লাথি মারে।।


 

Post a Comment

Previous Post Next Post