কবিতা-সুসংস্কার আর অহংকার



                  -লিপিকা চক্রবর্তী

সুসংস্কার বলে দেয় মানুষ কেমন ,

অহংকার বলে দেয় জ্ঞান কেমন

সুসংস্কার নিজে নত হয়ে অন্যকে করে সুখী ,

অহংকার অন্যকে নত করে নিজে হতে চায় সুখী

সুসংস্কার কখনো কাউকে দেখেনা ছোট করে না ছোট ,

অহংকার নিজেকে দেখাতে বড় অন্যকে করে খাটো। 

সুসংস্কার কখনো করে না ভেদাভেদ ,

অহংকার সবকিছুতেই করে নানা বিভেদ।

সুসংস্কার বলে আমি পারবো এই আমার বিশ্বাস ,

অহংকার বলে শুধু আমিই পারবো রাখে অতি বিশ্বাস।

সুসংস্কার মানুষকে করে তোলে বিনয়ী ,

অহংকার করে তোলে মানুষকে অহংকারী

সুসংস্কার মানুষকে নিয়ে যায় আলোর পথে ,

অহংকার মানুষকে ঠেলে দেয় অন্ধকারের দিকে।

 সুসংস্কার অন্যায়ের কাছে মানে না হার,

অহংকার করে না কখনো নিজের ভুল স্বীকার

সুসংস্কার খুলে দেয় বদ্ধ মনের জানালা ,

অহংকার বন্ধ করে মুক্ত মনের জানালা

সুসংস্কার জন্ম দেয় ভালোবাসা আন্তরিকতার ,

অহংকার জন্ম দেয় মানুষের মনে হিংসা ঘৃণার

চল সবে শপথ করি  হব  আমরা সুসংস্কারী,

করব ত্যাগ অহংকার হবোনা অহংকারী।

 


Post a Comment

Previous Post Next Post